শিরোনাম
স্টাফ রিপোর্টার : | ০৯:৫৬ পিএম, ২০২২-০৭-২৪
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সরকারি খাস ভুমিতে বসবাস করে আসা প্রায় ২৪ হাজার ছিন্নমূল পরিবারের কাউকে পুনর্বাসন ছাড়া উচ্ছেদ করা হবে না বলে কথা দিয়েছে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ।
২৪ জুলাই (রবিবার) বিকাল ৫ টায়, জঙ্গল ছলিমপুর ইউনিয়নে খাস ভূমিতে কেন্দ্রিক সরকারের মহা পরিকল্পনা বাস্তবায়নে ছিন্নমূল প্রকৃত ভূমিহীনদের পুনর্বাসন সংক্রান্ত এক মত বিনিময় সভায় এই কথা বলেন তিনি। এর আগে তিনি প্রস্তাবিত চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার যে এলাকায় স্থানান্তর করা হবে উক্ত ইউনিয়নের আলীনগর এলাকাটি পরিদর্শন করে আসেন।
মত বিনিময় সভায় তিনি আরো বলেন, 'এই ইউনিয়নের সব সরকারি খাস ভুমি, দীর্ঘদিন ধরে ভূমিদস্যুরা পাহাড় কেটে পরিবেশের ভারসাম্য নষ্ট করে ফেলেছে। ভুমিদস্যুরা বেআইনিভাবে ছিন্নমুলের কাছে জায়গা হস্তান্তর করেছে। এটা সম্পুর্ন বেআইনি। আপনারা ছিন্নমূলরা বৈধভাবে প্রকৃত মালিক হোন। সরকার আপনাদেরকে এই এলাকাই বৈধভাবে পুনর্বাসন করবে। এখানে সরকারের মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে এই গ্রাম শহর হবে। এতে আপনারা ছিন্নমূলরাই সবচেয়ে বেশি সুবিধাভোগী হবেন। এখন থেকে আপনারা কেউ অবৈধভাবে কারো কাছ থেকে জায়গা কিনবেন না। কাউকে আর ভাড়া দিবেন না। পাহাড়ে যারা ঝুঁকিতে বসবাস করছে তাদেরকে আগে পুনর্বাসন করা হবে। আলীনগরে একটি মসজিদ ছাড়া শেডগুলোকে উচ্ছেদ করা হবে। এখানে খোলা জায়গা গুলোতে সরকারিভাবে প্রায় এক লক্ষ গাছ লাগানো হবে।
মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী, চট্টগ্রাম জেলা প্রশাসন মামুনুর রহিম, সীতাকুণ্ড উপজেলা চেয়ারম্যান এস.এম আল মামুন, ছলিমপুর ইউনিয়ন চেয়ারম্যান সালাহ উদ্দিন আজিজ, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি গোলাম মহিউদ্দীন, ছিন্নভিন্ন কমিটির সভাপতি মোঃ গাজী সাদেক, সাধারণ সম্পাদক মোঃ গোলাম গফুর প্রমুখ।
উল্লেখ্য উক্ত খাস ভুমিতে সরকারি মহা পরিকল্পনা বাস্তবায়ন হিসেবে প্রস্তাবিত প্রকল্পগুলো হলো, ইকোপার্ক, স্পোর্টস ভিলেজ, চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশন হাসপাতাল, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার। এতে সরকারি খাস ভূমিগুলো হলো, জঙ্গল ছলিম্পুর ও জঙ্গল ভাটিয়ারি মৌজাতে ১০১০ একর, জঙ্গল লতিপফুর ও উত্তর পাহাড়তলি মৌজাতে ৭৭ একর, জালালাবাদ মৌজায় ১২০ একরসহ মোট ১৪০৭ একর খাস জায়গা রয়েছে।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited